8:14 am, Wednesday, 13 May 2026

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে সফলভাবে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। মঙ্গলবার (১২ মে) রাতে বঙ্গভবনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে সেখানে একটি স্টেন্ট বা রিং স্থাপনের সিদ্ধান্ত নেন।

বর্তমানে রাষ্ট্রপতি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। পরবর্তীতে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন। উল্লেখ্য, এই হাসপাতালটি বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য অত্যন্ত সুপরিচিত।

ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৯ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

Update Time : 02:12:07 am, Wednesday, 13 May 2026