বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার জালে মিশরের গোল, মেসির পেনাল্টি মিস, ব্যবধান ১-০

বিশ্বকাপের শেষ ষোলোয় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মোহাম্মদ সালাহদের দল মিশর। বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় দুপুর ১টা) শুরু হয়েছে ম্যাচটি। আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটি শুরু থেকেই জমে উঠেছে। ১৪তম মিনিটে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েও মিস করে বসেন মেসি।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত এক হেডে মিশরকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন স্ট্রাইকার ইব্রাহিম।ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দারুণ এক বাঁকানো ক্রস বাড়ান আত্তিয়া। বলটি গোলমুখ থেকে সামান্য দূরে সরে যাচ্ছিল, কিন্তু সেটিই নিখুঁতভাবে খুঁজে নেন ইব্রাহিম। এ সময় আর্জেন্টিনার সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেজ অফসাইড ট্র্যাপ তৈরি করতে গিয়ে মাঝপথে সিদ্ধান্ত বদলে ফেলেন। মুহূর্তের সেই দ্বিধার সুযোগ কাজে লাগিয়ে তার সামনে উঠে আসেন ইব্রাহিম। আকাশে লিসান্দ্রোকে সহজেই হারিয়ে শক্তিশালী হেডে বল জড়িয়ে দেন জালে।

গোল হজমের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অফসাইডের দাবিতে রেফারির কাছে তীব্র প্রতিবাদ জানান। তবে রিপ্লেতে দেখা যায়, গোলটি সম্পূর্ণ বৈধ ছিল এবং রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন।

গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৩৪ মিনিটে নিকোলাস তালিয়াফিকোকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিশরের ডিফেন্ডার হাসান প্রথমে তাগলিয়াফিকোকে নজরদারিতে রাখতে ব্যর্থ হন, পরে ভুল বুঝতে পেরে পেছন থেকে ট্যাকল করে বসেন। সঙ্গে সঙ্গে স্পটকিকের নির্দেশ দেন ম্যাচ কর্মকর্তা।

পেনাল্টি নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি। কিন্তু হতাশ করেন সমর্থকদের। তার নেওয়া শটটি ছিল শক্তিহীন এবং গোলপোস্টের সামান্য ডানদিকে, মাঝারি উচ্চতায়। মিসরের গোলরক্ষক আগেভাগেই সঠিক দিক অনুমান করে ঝাঁপ দেন এবং সহজেই বল আটকে দেন।

এটি চলতি বিশ্বকাপে মেসির দ্বিতীয় পেনাল্টি মিস। ফলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা, আর ১-০ ব্যবধানের লিড ধরে রাখে মিসর।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ের আগে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করা আর্জেন্টিনা এবার আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ- তিন বিভাগেই পরিবর্তন এনে দলকে নতুনভাবে সাজিয়েছেন স্কালোনি।

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD Ayan

বিশ্বকাপ ফুটবল আর্জেন্টিনার জালে মিশরের গোল, মেসির পেনাল্টি মিস, ব্যবধান ১-০

Update Time : ১১:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬